You have reached your daily news limit

Please log in to continue


কেমব্রিজ অ্যানালিটিকা: মেটার জরিমানা ২৫০০ কোটি ডলার

কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারিতে কোটি কোটি ব্যবহারকারীর তথ্য সম্মতি ছাড়া ব্যবহারের মামলায় মেটাকে ২৫০০ কোটি ডলার জরিমানার নির্দেশ দিয়েছে নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের এক আদালত।

গ্রাহকদের বিভ্রান্ত করা ও ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘনের দায়ে বুধবার দেওয়া রায়ে জুরি বোর্ড মেটাকে দোষী সাব্যস্তের পর ফেইসবুকের মূল কোম্পানিটির বিরুদ্ধে এই কঠোর শাস্তিমূলক আদেশ জারি করা হল বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

ডনাল্ড ট্রাম্পের ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রচারাভিযানের সঙ্গে যুক্ত যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক কোম্পানি কেমব্রিজ অ্যানালিটিকা সম্মতি ছাড়াই কোটি কোটি গ্রাহকের তথ্য হাতিয়ে নিয়েছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন