দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশিকে গুলি করে হত্যা
দক্ষিণ আফ্রিকায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলার এক ব্যক্তিকে গুলি করে হত্যার খবর পাওয়া গেছে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে হত্যা করা হয় বলে দাবি স্বজনদের।
বুধবার রাত ১০টার দিকে দেশটির কেপটাউনের বুস্টার এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উপজেলার সিড্যা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুবেল আকন।
বৃহস্পতিবার মারুফের মৃত্যুর খবর বাড়িতে পৌঁছানোর পর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে।
ডামুড্যা থানার ওসি মো. জাহাঙ্গীর আলম বলেন, স্বজনদের মাধ্যমে খবর পেয়েছেন তিনি। আরও বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।
নিহত মারুফ বেপারি উপজেলার সিড্যা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের পশ্চিম সিড্যা এলাকার প্রয়াত আব্দুস সোবহান বেপারির ছেলে। তার তিন সন্তান রয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গুলি করে হত্যা