ওয়ানডে অভিষেকের পরদিনই আলিসের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন

যুগান্তর প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ২০:২২

বাংলাদেশের জার্সিতে ওয়ানডে অভিষেকের পরদিনই দুঃসংবাদ পেলেন অফ স্পিনার আলিস আল ইসলাম। আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ম্যাচে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ কর্মকর্তারা। ফলে এখন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) অনুমোদিত কেন্দ্রে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে হবে তাকে।


আইসিসি বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (২১ অক্টোবর) শারজায় আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে আলিসের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে ম্যাচ অফিশিয়ালদের। ২৯ বছর বয়সি এই স্পিনারকে এবার পরীক্ষার মধ্য দিয়ে নিজের বোলিং অ্যাকশনের বৈধতা প্রমাণ করতে হবে।


আইসিসির নিয়ম অনুযায়ী, পরীক্ষায় কোনো বোলারের অ্যাকশন অবৈধ প্রমাণিত হলে তাকে সাময়িকভাবে বোলিং থেকে বিরত থাকতে হয়। পরে অ্যাকশনে প্রয়োজনীয় সংশোধন এনে পুনরায় পরীক্ষায় উত্তীর্ণ হলে বোলিংয়ে ফেরার সুযোগ পান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও