You have reached your daily news limit

Please log in to continue


নরওয়েতে দেবের পাশে নেই রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

সুমেরুতে প্রকৃতির কোলে একান্তে সময় কাটাচ্ছেন টালিউড সুপারস্টার দীপক অধিকারী দেব। তবে পাশে নেই দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রেমিকা রয়েছেন কেরালার কোচি শহরে। কাজে ব্যস্ত অভিনেত্রী। এ দূরত্ব কি নেহাত পেশাদারত্বের নাকি রয়েছে অন্য কোনো রহস্য?

দুর্গাপূজায় মুক্তি পেয়েছে দেবে  সিনেমা ‘দেশু৭’। দুর্দান্ত সাফল্যের মাঝে আচমকা নরওয়েতে ছুটি কাটাতে গেলেন দেব। নিশিত সূর্যের দেশের ট্রোমসো শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেতা-প্রযোজক দেব। তবে এ বরফঘেরা সুদূর উত্তর মেরুর সফরজুড়ে কেবলই দেখা মিলছে একা দেবের। 

সামাজিক মাধ্যমে জল্পনা— অভিনেত্রী রুক্মিণী মৈত্র কি দেবের সঙ্গে আছেন? খানিক হতাশা ভরা জবাব মিলল। দেবের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র এ মুহূর্তে কাজের সূত্রে রয়েছেন কেরালার কোচিতে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন