বাসা, অফিস কিংবা ব্যবসাপ্রতিষ্ঠানের নজরদারি বাড়াতে নিরাপত্তা ক্যামেরার ব্যবহার বাড়ছে। তবে ক্যামেরা কেনার আগে অনেকেই বুঝতে পারেন না, সিসি ক্যামেরা নাকি আইপি ক্যামেরা কোনটি তাদের প্রয়োজনের সঙ্গে বেশি মানানসই।
দুই ধরনের ক্যামেরার কাজ ভিডিও ধারণ হলেও সংযোগপ্রযুক্তি ফুটেজ সংরক্ষণ এবং দূর থেকে নজরদারির সুবিধায় রয়েছে কিছু পার্থক্য।
ডিভিআর নির্ভর সিসি ক্যামেরা
প্রচলিত অ্যানালগ নিরাপত্তা ক্যামেরাকে সাধারণভাবে সিসি ক্যামেরা বলা হয়। এ ব্যবস্থায় ক্যামেরা তারের মাধ্যমে ডিজিটাল ভিডিও রেকর্ডার বা ডিভিআরের সঙ্গে যুক্ত থাকে। ধারণ করা ভিডিও রেকর্ডারের হার্ডডিস্কে সংরক্ষণ করা যায়। পরে মনিটর বা রেকর্ডিং ব্যবস্থা করে প্রয়োজনীয় ফুটেজ দেখা সম্ভব।
বাড়ির প্রবেশপথ, দোকানের কাউন্টার কিংবা অফিসের নির্দিষ্ট স্থানে নজরদারির জন্য এধরনের ক্যামেরা ব্যবহার করা যায়। তবে ভিডিওর মান ও কার্যকারিতা ওপর নির্ভর করে ক্যামেরা এবং সংশ্লিষ্ট সরঞ্জামের বৈশিষ্ট্যের ওপর।