মাসে ১৫টি ভিডিও পোস্ট করলেই প্রায় ৪ লাখ টাকা দেবে এক্স, কারা পাবেন
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) মাসে অন্তত ১৫টি মৌলিক ভিডিও পোস্ট করলেই মিলতে পারে ৩ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ লাখ ৬৯ হাজার টাকা। ভিডিও নির্মাতাদের উৎসাহিত করতে ‘ভিডিও কিকস্টার্ট বোনাস’ নামে নতুন কর্মসূচি চালু করেছে ইলন মাস্কের মালিকানাধীন প্ল্যাটফর্মটি। তবে এ সুযোগ সবার জন্য উন্মুক্ত নয়। আপাতত এক্সের কাছ থেকে আমন্ত্রণ পাওয়া নির্বাচিত নির্মাতারাই এই বোনাস পাওয়ার সুযোগ পাবেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রকাশিত তথ্য অনুযায়ী, এ কর্মসূচির আওতায় ৩০ দিনের মধ্যে ভিন্ন ভিন্ন দিনে অন্তত ১৫টি ভিডিও প্রকাশ করতে হবে। ভিডিওগুলোতে নির্দিষ্টসংখ্যক ভিউ, লাইক কিংবা দর্শক পাওয়ার কোনো শর্ত নেই। অর্থাৎ, নির্ধারিত নিয়ম মেনে ভিডিও প্রকাশ করতে পারলেই নির্দিষ্ট অঙ্কের অর্থ পাওয়ার সুযোগ থাকবে।
এক্স জানিয়েছে, প্ল্যাটফর্মে মানসম্মত ভিডিও কনটেন্ট তৈরিতে নির্মাতাদের উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সাধারণত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওর দর্শকসংখ্যা ও পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নির্মাতাদের আয় নির্ধারিত হয়। তবে ভিডিও কিকস্টার্ট বোনাস কর্মসূচিতে নির্ধারিত শর্ত পূরণ করলেই নির্দিষ্ট পরিমাণ অর্থ পাওয়ার সুযোগ রাখা হয়েছে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- সামাজিক যোগাযোগমাধ্যম