ঢাকার ৪১ ওয়ার্ডে নেই পার্ক-খেলার মাঠ, শিশুর শারীরিক-মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

ডেইলি স্টার ঢাকা মেট্রোপলিটন প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ১২:০১

সোমবার বিকেল। ঘরের এক কোণে পড়ে থাকা ফুটবলটির দিকে মন খারাপ নিয়ে তাকিয়ে ছিল ১০ বছর বয়সী খালিদ আবদুল্লাহ (ছদ্মনাম)। তৃতীয় শ্রেণির শিক্ষার্থী খালিদ ঘণ্টাখানেক আগেই স্কুল থেকে রাজধানীর শেওড়াপাড়ার বাসায় ফিরেছে।


কয়েক মাস আগে বাবার কিনে দেওয়া ফুটবলটি হাতে নিয়ে বারান্দায় যায় সে। নিচে তাকিয়ে দেখে, রাস্তায় গাড়ি, বাস ও রিকশার ভিড়। আশপাশে কোনো খেলার মাঠ নেই। ফুটবল নিয়ে ছুটে বেড়ানো কোনো শিশুও চোখে পড়ে না, যাদের সঙ্গে খেলতে পারবে সে।


ছেলের মন খারাপ দেখে মা তার হাতে একটি মুঠোফোন তুলে দেন, যাতে সে ভিডিও গেম খেলতে পারে।


খালিদের মতো ঢাকার অনেক শিশুরই একই অবস্থা। নগরীর বিভিন্ন এলাকা ক্রমেই ঘনবসতিপূর্ণ হয়ে উঠছে, হারিয়ে যাচ্ছে খেলার মাঠ। এর সঙ্গে স্কুল, কোচিং ও পড়াশোনার চাপে শিশুদের খেলাধুলার সুযোগও কমে আসছে।


স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খেলাধুলা ও বিনোদনের জায়গার সংকট শুধু শিশুদের অবসর কাটানোর সুযোগই কমাচ্ছে না, তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের পাশাপাশি সামাজিক দক্ষতা বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে।


২০২৪ সালে ইন্টারন্যাশনাল জার্নাল অব বিহেভিয়ারাল নিউট্রিশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাকটিভিটি সাময়িকীতে প্রকাশিত একটি পর্যালোচনামূলক গবেষণায় বলা হয়েছে, খেলার মাঠ শিশুদের শারীরিক সক্রিয়তা, মানসিক সুস্থতা, সামাজিক মেলামেশা ও চিন্তাশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


গবেষকদের মতে, খেলার মাঠকে নগরজীবনের অপরিহার্য অবকাঠামো হিসেবে বিবেচনা করা উচিত। কারণ, এসব জায়গায় খেলাধুলার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা ও যোগাযোগের দক্ষতা গড়ে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও