You have reached your daily news limit

Please log in to continue


মাসে ২০-২২টি বুকিং থাকত অতিরিক্ত ডিআইজির সেই ফ্ল্যাটে, অতিষ্ঠ ছিল অন্য পুলিশ পরিবার

রাজধানীর খিলক্ষেত এলাকায় পুলিশ অফিসার হাউজিং সোসাইটিতে অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া ফ্ল্যাটে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো। উচ্চশব্দে গান-বাজনা, নাচ ও মাদক সেবনের এসব আয়োজনে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন হাউজিংয়ে বসবাসকারী অন্য পুলিশ কর্মকর্তাদের পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, প্রায় এক বছর ধরে মাসে ২০ থেকে ২২ দিনই চলত এসব পার্টি। বিষয়টি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন পর্যায়েও অভিযোগ করেছিলেন তাঁরা।

গত সোমবার রাতে ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে ৮৫ জনকে আটক করে পুলিশ। পরে তাঁদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, অভিযানে মদ, ইয়াবা, ইয়াবা সেবনের সরঞ্জাম ও অল্প পরিমাণ গাঁজাসদৃশ মাদক উদ্ধার করা হয়েছে।

অভিযানে অংশ নেওয়া কর্মকর্তাদের দাবি, এসব পার্টিতে আইনশৃঙ্খলা বাহিনী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সন্তানদেরও যাতায়াত ছিল। তাঁদের কয়েকজনকে তদবিরের মাধ্যমে ছাড়িয়ে নেওয়া হয়েছে বলেও দাবি করেছেন এক কর্মকর্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন