You have reached your daily news limit

Please log in to continue


হাজার কোটি টাকার বাতিল ইভিএমের বোঝা ঘাড় থেকে নামানোর পথ খুঁজছে ইসি

দেড় লাখ ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) আর নির্বাচনে ব্যবহার না করার সিদ্ধান্তের পর সেগুলোর সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণই এখন নির্বাচন কমিশনের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

প্রায় ৩ হাজার ৮২৫ কোটি টাকা ব্যয়ে কেনা এসব যন্ত্রের কোনগুলো পুনর্ব্যবহার, বিক্রি কিংবা ধ্বংস করা যাবে, তা নির্ধারণে কমিশন এখন তালিকা তৈরি ও কারিগরি মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে।

ইভিএমগুলো কোথায় কতটি রয়েছে, কোনগুলোর কী অবস্থা, কতগুলো এখনো ব্যবহারযোগ্য—এসব তথ্য হালনাগাদ করতে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দিয়েছে এএমএম নাসির উদ্দিন নেতৃত্বাধীন নির্বাচন কমিশন।

তদন্ত ও আইনি প্রক্রিয়ার প্রয়োজনে যেসব যন্ত্র সংরক্ষণ করা দরকার, সেগুলো রেখে বাকিগুলোর ভবিষ্যৎ দ্রুত নিষ্পত্তি করাই এখন কমিশনের লক্ষ্য।

তবে সব ইভিএম ধ্বংস করে ফেলার সিদ্ধান্ত এখনো হয়নি। সরকার ও কারিগরি বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পুনর্ব্যবহার, বিক্রি কিংবা ধ্বংসের উপায় ঠিক করতে চায় ইসি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন