নতুন আঙ্গিকে এলো বিখ্যাত দুই গান
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৮:১৪
বাংলায় কালজয়ী গানের তালিকা করলে এ দুটি গানের নাম মোটামুটি প্রথম সারিতেই থাকবে। একটি কুমার বিশ্বজিতের ‘যেখানে সীমান্ত তোমার’; অন্যটি ব্যান্ড সোলসের ‘নিঃসঙ্গতা’। বলা চলে, বিশ্বজিৎ ও সোলসের ‘সিগনেচার’ গান এগুলো।
কালজয়ী এ দুটি গান এবার নতুন আঙ্গিকে এলো প্রকাশ্যে। দুর্গাপূজা উপলক্ষে অষ্টমীর দিন ইউটিউবে ‘যেখানে সীমান্ত তোমার’-এর নতুন ভার্সন প্রকাশ করেছেন বিশ্বজিৎ।
এ সংস্করণ নিয়ে অবশ্য আগেই জানিয়েছিলেন তিনি। পিয়ানো ভার্সনে গানটির নতুন সংগীতায়োজন করেছেন কিশোর দাস। আর এর কালজয়ী কথা রচনা করেছিলেন কাওসার আহমেদ চৌধুরী। সুর করেছিলেন কিংবদন্তি লাকী আখন্দ। বিশ্বজিৎ জানান, পিয়ানো ভার্সনেও শ্রোতারা গানটি পছন্দ করছেন।