ফাইনালের স্বপ্ন ভেঙে আফগানদের কাছে আরেকটি হার বাংলাদেশের

ডেইলি স্টার প্রকাশিত: ২২ অক্টোবর ২০২৬, ০৮:০৩

জিতলেই চলত না, জিততে হতো অন্তত ৪১ রানের ব্যবধানে। ফাইনালে ওঠার এমন সমীকরণ সামনে রেখে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেল মাত্র ১৬০ রানে। এরপরও কাগজে-কলমে টিকে থাকা আশাটুকু শেষ হলো আফগানিস্তান ১১৯ রান পেরোতেই। বাকি ছিল শুধু ম্যাচের ফল নির্ধারণ। সেখানেও সান্ত্বনা মিলল না। ৭ উইকেটের হারে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিল তাওহিদ হৃদয়ের দল।


বুধবার ১৬১ রানের লক্ষ্য ৩৫.৩ ওভারেই পেরিয়ে যায় আফগানিস্তান। রহমত শাহ অপরাজিত থাকেন ৬৭ রানে। এ নিয়ে আফগানদের কাছে টানা পাঁচ ওয়ানডেতে হারল বাংলাদেশ। আগামী ২৩ অক্টোবর শারজায় ফাইনালে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।


বাংলাদেশের বিদায়ের ভিতটা তৈরি হয়েছিল নিজেদের ব্যাটিংয়েই। টসে জিতে ব্যাটিং বেছে নেওয়ার পর ২৮ রানেই নেই ৪ উইকেট। সেখান থেকে পারভেজ হোসেন ও সাইফ হাসানের ৯২ রানের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা। কিন্তু সেই জুটি ভাঙতেই আবার ধস। ৪১.২ ওভারে ১৬০ রানে থামে বাংলাদেশের ইনিংস।


৯৬ বলে ৫ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৭০ রান করেন পারভেজ। সাইফের ব্যাট থেকে আসে ৮২ বলে ৪১। এই দুজনের বাইরে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন শুধু নাজমুল হোসেন, ২৩ বলে করেছেন ১৫ রান। সৌম্য সরকার, অধিনায়ক হৃদয়, আলিস আল ইসলাম ও মোস্তাফিজুর রহমান ফেরেন শূন্য হাতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও