পারফিউম ব্যবসায় সামান্থার বাজিমাত, আয় ছাড়াল ১২০ কোটি রুপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ২০:৫১

সিনেমার তারকাদের প্রভাব ও সাফল্য এখন শুধুই বক্স অফিসে সীমাবদ্ধ নেই। সিনেমার বাইরে প্রচারণা ও ব্যবসায়িক খাতেও বিরাট জায়গা দখল করে নিচ্ছেন অনেকে। তেমনই এক তারকা সামান্থা রুথ প্রভু।


দক্ষিণ ভারতীয় সিনেমার এই অভিনেত্রী একাধিক ব্যবসার সঙ্গে জড়িত। এর মধ্যে একটি ‘সিক্রেট অ্যালকেমিস্ট’। এটি একটি পারফিউম ব্র্যান্ড। অঙ্কিতা থাডানি ও আকাশ ভালির সঙ্গে মিলে ব্র্যান্ডটি প্রতিষ্ঠা করেছেন তিনি। আর এই ব্র্যান্ডেরই আয় বাড়ছে তরতর করে।


হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন বলছে, গত আট মাসে ব্র্যান্ডটির আয় বেড়েছে আট গুণ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির আয় ছাড়িয়েছে ১২০ কোটি রুপি।


আবার কিছুদিন আগে তার নতুন সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ মুক্তি পেয়েছে। সেটিও বক্স অফিসে বাজিমাত করেছে। আয় করেছে ১০০ কোটি রুপিরও বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও