You have reached your daily news limit

Please log in to continue


ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি বাংলাদেশের

এশিয়ান গেমসে নারী ফুটবল ইভেন্টে কাঙ্ক্ষিত ফল না মিললেও, ফিফা র‌্যাঙ্কিংয়ে একধাপ এগিয়েছে বাংলাদেশ। তারা উঠে এসেছে ১০৬তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে সেরা দশে পরিবর্তন হয়েছে একটি। দুই ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছে ডেনমার্ক। স্পেন শীর্ষস্থান ধরে রেখেছে ২১২১.৫০ পয়েন্ট নিয়ে। যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড আছে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে।

এশিয়ার দলগুলোর মধ্যে সবচেয়ে এগিয়ে থাকা জাপান আছে পঞ্চম স্থানে। আইচি-নাগোয়া এশিয়ান গেমসে তারা নিজেদের মাঠে উত্তর কোরিয়াকে টাইব্রেকারে ৫-৩ গোলে হারিয়ে সোনা জিতে।

এশিয়ান গেমসে আফঈদা-ঋতুপর্ণাদের সময়টা ভালো কাটেনি। শক্তিশালী উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলে হারের পর, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে যায় তারা।

গ্রুপের শেষ ম্যাচে ফিফা র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা মিয়ানমারের বিপক্ষে গোলশুন্য ড্র করে কিছুটা স্বস্তিতে শেষ করে পিটার জেমস বাটলারের দল। এই ড্রয়ের ফলে পাওয়া পয়েন্টে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন