ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে উঠতে হলে বাংলাদেশের এই ম্যাচ জিততেই হবে। সঙ্গে আবার মেলাতে হবে রানরেটের সমীকরণ।
এখন সমীকরণ মেলানোর চিন্তা বাদ দিয়ে সম্মানজনক স্কোর গড়ার চিন্তা করতে হচ্ছে বাংলাদেশকে। শারজায় টস জিতে ব্যাট করতে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বসেছে টাইগাররা।
এরই মধ্যে সাজঘরে ফেরত গেছেন তানজিদ হাসান তামিম (১), সৌম্য সরকার (০), নাজমুল হোসেন শান্ত (১৫) আর অধিনায়ক তাওহীদ হৃদয় (০)।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪.৩ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৪৯ রান। সাইফ হাসান ২২ আর পারভেজ হোসেন ইমন ৩ রানে অপরাজিত আছেন।