You have reached your daily news limit

Please log in to continue


বিশ্ব নাচোস দিবসে বাড়িতে বানান চিজে ভরা চিকেন নাচোস

আজ বিশ্ব নাচোস দিবস। মেক্সিকান এই জনপ্রিয় খাবার এখন বিশ্বজুড়েই সমাদৃত। রেস্টুরেন্ট থেকে শুরু করে রাস্তার পাশের ফুডকোর্ট-সবখানেই দেখা মেলে মচমচে নাচোসের। ছোট-বড় সবার পছন্দের এই স্ন্যাকস স্বাদে ও পরিবেশনে এনেছে বৈচিত্র্য। বন্ধুদের আড্ডা, সিনেমা দেখা কিংবা বিকেলের হালকা ক্ষুধা মেটাতে নাচোস এখন অনেকেরই পছন্দের তালিকায়। ভিন্ন স্বাদের এই খাবারের জনপ্রিয়তা দিন দিন ছড়িয়ে পড়ছে নানা বয়সী মানুষের মধ্যে।

আসুন জেনে নেওয়া যাক বাড়িতে কীভাবে চিকেন নাচোস বানাবেন-

উপকরণ
ময়দা আধা কাপ
কাঁচা মরিচ কুচি ১ টেবিল চামচ
মাখন ২ টেবিল চামচ
মুরগির কিমা ২ কাপ
পেঁয়াজ কুচি ১ কাপ
মরিচ গুঁড়া ১ চা চামচ
গোলমরিচ গুঁড়া ১ চা চামচ
আদা বাটা ১ চা চামচ
রসুন বাটা ১ চা চামচ
ধনে গুঁড়া ১ চা চামচ
সয়াসস ২ টেবিল চামচ
ওয়েস্টার সস ২ টেবিল চামচ
লেবুর রস ২ টেবিল চামচ
টমেটো সস ২ টেবিল চামচ
ধনেপাতা কুচি আধা কাপ
মোজারেলা চিজ ২ কাপ
 পনিরের গুঁড়া ২ টেবিল চামচ
কুসুম গরম পানি পরিমাণমতো
লবণ পরিমাণমতো

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন