মুম্বাইয়ের দুর্গাপূজা মানেই মুখার্জি পরিবারের প্যান্ডেলে তারকাদের আনাগোনা, বাঙালিয়ানার চেনা আবহ আর উৎসবের রঙে সাজা। বছরের পর বছর ধরে এই আয়োজন মুম্বাইয়ের সাংস্কৃতিক জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এ বছর ৮০তম বছরে পা রেখেছে মুখার্জি পরিবারের দুর্গাপূজা।
আর উৎসবের প্রতিটি দিনেই নিজের শাড়ির সাজে নজর কাড়ছেন বলিউড অভিনেত্রী কাজল। কখনো লাল শাড়িতে দশেরার আমেজ, কখনো ধূসর-সোনালি রঙের মেলবন্ধন, আবার কখনো সরিষা-সবুজের ব্যতিক্রমী সংমিশ্রণে কাজলের প্রতিটি সাজেই ধরা পড়ছে ঐতিহ্য আর আধুনিকতার মিশেল।