You have reached your daily news limit

Please log in to continue


ধূমপান না করেই ১৯ শতাংশ নারী ফুসফুসের ক্যানসারে আক্রান্ত

সাম্প্রতিক এক গবেষণায় স্বাস্থ্যকর খাবার খাওয়ার সঙ্গে ফুসফুসের ক্যানসারের সম্ভাব্য সম্পর্কের কথা উঠে এসেছে। এর পেছনে ফলমূল, শাকসবজি ও শস্যে থাকা কীটনাশকের অবশিষ্টাংশের ভূমিকা থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে গবেষণাটি প্রাথমিক পর্যায়ের। তাই এসব ফলাফলের ভিত্তিতে পুষ্টিকর খাবার খাওয়া বন্ধ না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

যুক্তরাষ্ট্রে ধূমপান কমার সঙ্গে ফুসফুসের ক্যানসারের হারও কমেছে। তবে ধূমপান করেন না, এমন কমবয়সি নারীদের ক্ষেত্রে এ প্রবণতা দেখা যায়নি। দেশটিতে ফুসফুসের ক্যানসারে আক্রান্ত নারীদের ১৯ শতাংশ ধূমপান করেন না। পুরুষদের ক্ষেত্রে এ হার ৯ শতাংশ।

আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যানসার রিসার্চের এক গবেষণায় ফলমূল, শাকসবজি ও পূর্ণশস্যে থাকা কীটনাশকের অবশিষ্টাংশকে এর সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, ফুসফুসের ক্যানসারে আক্রান্ত কমবয়সিদের খাদ্যাভ্যাস সাধারণ মানুষের তুলনায় স্বাস্থ্যকর, বিশেষ করে ধূমপান না করা নারীদের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন