ফল হিসেবে আপেল অনেকেরই পছন্দের। লাল, সবুজ কিংবা হলুদ-বিভিন্ন রঙের এই ফল স্বাদে যেমন বৈচিত্র্যময়, তেমনই পুষ্টিগুণেও সমৃদ্ধ। আপেলের রয়েছে দীর্ঘ ইতিহাস, হাজারো জাত এবং পরিবেশগত গুরুত্ব। এসব বৈচিত্র্য তুলে ধরতে প্রতিবছর ২১ অক্টোবর পালিত হয় অ্যাপল ডে, যা ন্যাশনাল অ্যাপল ডে নামেও পরিচিত। আপেল খাওয়ার আনন্দের পাশাপাশি ফলের বাগান সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা ও কৃষি ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরিও এই দিবসের অন্যতম উদ্দেশ্য।
আপেল ডে কী ও কেন পালিত হয়?
আপেল ডে শুধু আপেল খাওয়ার আনন্দ উদ্যাপনের দিন নয়। আপেলের বিভিন্ন জাতের পরিচিতি বাড়ানো, ঐতিহ্যবাহী ফলের বাগান সংরক্ষণ এবং জীববৈচিত্র্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যেও দিবসটি পালিত হয়।