জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বড় মূল্য দিচ্ছে কারা?

জাগো নিউজ ২৪ ড. হারুন রশীদ প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১৫:৩৮

ভোলার কোনো এক চরাঞ্চলে নদীর পানি বাড়তে শুরু করলে আতঙ্কে ঘর গোছাতে বসেন একটি পরিবার। তাদের কাছে জলবায়ু পরিবর্তন কোনো আন্তর্জাতিক সম্মেলনের শব্দ নয়, কোনো বৈজ্ঞানিক প্রতিবেদনের জটিল পরিভাষাও নয়। এটি কখনো ভাঙন, কখনো লবণাক্ততা, কখনো ঘূর্ণিঝড়, কখনো দীর্ঘ খরা, আবার কখনো অস্বাভাবিক বৃষ্টির রূপ নিয়ে দরজায় কড়া নাড়ে। যে মানুষটির কার্বন নিঃসরণে বৈশ্বিক উষ্ণায়নের দায় প্রায় নেই, তাকেই অনেক সময় নিজের বসতভিটা, ফসল, জীবিকা ও ভবিষ্যৎ হারানোর সবচেয়ে বড় মূল্য দিতে হয়।


জলবায়ু পরিবর্তনের সবচেয়ে নির্মম বৈপরীত্য এখানেই। যারা বৈশ্বিক উষ্ণায়নে তুলনামূলকভাবে কম অবদান রেখেছে, তাদের অনেকেই এর ক্ষতির ভার সবচেয়ে বেশি বহন করছে। আফ্রিকার দরিদ্র কৃষক, প্রশান্ত মহাসাগরের ছোট দ্বীপের মানুষ, দক্ষিণ এশিয়ার উপকূলবাসী কিংবা বাংলাদেশের নদী ও চরাঞ্চলের মানুষ—জলবায়ু সংকট তাঁদের জীবনের বাস্তবতা হয়ে উঠেছে। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণের ইতিহাসে তাঁদের দায় তুলনামূলকভাবে সামান্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও