You have reached your daily news limit

Please log in to continue


খৈয়াছড়ায় নতুন প্রজাতির মেফ্লাই আবিষ্কার, বর্জ্য দূষণে হুমকির মুখে আবাসস্থল

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝরনায় পৃথিবীতে নতুন এক প্রজাতির মেফ্লাই পাওয়া গেছে। এই ক্ষুদ্র জলজ পতঙ্গের আবিষ্কার বাংলাদেশের মিঠাপানির জীববৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করলেও পর্যটকদের ফেলে যাওয়া প্লাস্টিকের বোতল, পলিথিন ও খাবারের উচ্ছিষ্টে ঝরনার পানি ও আশপাশের পরিবেশ দূষিত হওয়ায় নতুন প্রজাতিটির টিকে থাকার জন্য প্রয়োজনীয় প্রাকৃতিক আবাসস্থল হুমকিতে পড়ছে।

নতুন এই প্রজাতিটির নাম দেওয়া হয়েছে ইফেমেরা প্রিমিটিভা। গত ৬ আগস্ট আন্তর্জাতিক প্রাণিবিষয়ক সাময়িকী 'জুট্যাক্সা'য় প্রকাশিত এক গবেষণায় প্রজাতিটির বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। গবেষণাটি পরিচালনা করেছেন চীনের নানজিং নরমাল ইউনিভার্সিটির অধ্যাপক চ্যাংফা ঝৌ এবং একই বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অভ মেরিন সায়েন্সেসের সাবেক শিক্ষার্থী শিবলী সাদিক শশী।

পতঙ্গটির পরিচয় নিশ্চিত করতে গবেষকেরা এর বাহ্যিক বৈশিষ্ট্য, জীবনচক্রের বিভিন্ন পর্যায়ের নমুনা ও ডিএনএ সিকোয়েন্স পরীক্ষা করেছেন। গবেষণা অনুযায়ী, বাংলাদেশ থেকে ইফেমেরা গণের এটিই প্রথম আনুষ্ঠানিকভাবে নামকরণ করা প্রজাতি। এর আগে দেশে এই গণের একটি নমুনা পাওয়া গেলেও সেটির আনুষ্ঠানিক প্রজাতিগত পরিচয় নির্ধারণ করা হয়নি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন