২০২৮ সালে শুরু হতে পারে প্রথম ইন্টারস্টেলার মহাকাশ মিশন, গন্তব্যে পৌঁছাতে লাগবে ‘৮০ হাজার বছর’

www.tbsnews.net প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১৪:২৭

মানবজাতির আন্তঃনক্ষত্র [ইন্টারস্টেলার] অভিযানের স্বপ্ন বাস্তবে রূপ দিতে নতুন এক মহাকাশ মিশনের পরিকল্পনা করছেন বিজ্ঞানীরা। 'ফার্মি এক্সপ্লোরার' নামের এই মিশনে ২০২৮ সালে একটি মহাকাশযান পাঠানোর পরিকল্পনা রয়েছে। গন্তব্য সৌরজগতের বাইরে পৃথিবীর নিকটতম নক্ষত্রগুলোর একটি প্রক্সিমা সেন্টরি। সেখানে পৌঁছাতে মহাকাশযানটির সময় লাগবে প্রায় ৮০ হাজার বছর।


পৃথিবী থেকে প্রায় ৪ দশমিক ৪ আলোকবর্ষ দূরে অবস্থিত এই নক্ষত্রে পৌঁছাতে মহাকাশযানটিকে পাড়ি দিতে হবে প্রায় ২৫ দশমিক ৮ ট্রিলিয়ন মাইল। ফলে অভিযানটির ফলাফল দেখার সুযোগ বর্তমান প্রজন্মের কারও হবে না।


মিশনটির একটি ধারণামূলক ভিডিওতে দেখানো হয়েছে, ৮১ হাজার ৫২৮ সালের দিকে মহাকাশযানটি আলফা সেন্টারি নক্ষত্রমণ্ডলে পৌঁছাবে। সেখানে ভবিষ্যতের একটি মহাকাশ স্টেশনে বসবাসকারী মানুষ একে মানবজাতির মহাকাশযাত্রার শুরুর দিকের গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে স্বাগত জানাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও