You have reached your daily news limit

Please log in to continue


২৮১০ কোটি ব্যয়ের পর ঢাকা-গাজীপুর বিআরটিকে ৬ লেন সড়কে রূপান্তরের পরিকল্পনা

দীর্ঘ ১৪ বছর ধরে ২ হাজার ৮১০ কোটি টাকা ব্যয়ের পর চালুর আগেই বাতিল হয়ে গেল দেশের প্রথম ডেডিকেটেড বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্প। গাজীপুর-বিমানবন্দর বিআরটি করিডরটিকে এখন ছয় লেনের সড়কে রূপান্তরের কথা ভাবছে সরকার।

পরিকল্পনা অনুযায়ী, উভয় দিকে সাধারণ যানবাহন চলাচলের জন্য তিনটি করে লেন তৈরি করতে বিআরটি স্টেশন, লেন বিভাজক ও সংশ্লিষ্ট অন্যান্য অবকাঠামো অপসারণ করা হবে। একইসঙ্গে বিদ্যমান দুই লেনবিশিষ্ট দুটি উড়ালসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টিও বিবেচনায় রয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ১৯ অক্টোবর জারি করা এক চিঠি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ১৮ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়।


বিভাগের উপসচিব তাসলিমা আহমেদ পলির সই করা ওই চিঠিতে বলা হয়, মন্ত্রিসভা ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট পিএলসি বিলুপ্ত করে এর দায়িত্ব সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন