তুরাগের দূষণ নজরদারি করবে ড্রোন, একনেকে যাচ্ছে ১৮৪ কোটি টাকার প্রস্তাব
ডেইলি স্টার
প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৬, ১১:৪৭
রাজধানী ঢাকার আশপাশের নদ-নদীর দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত নজরদারি ব্যবস্থার জন্য নতুন একটি প্রকল্প নিতে যাচ্ছে সরকার। প্রকল্পের আওতায় এসব নদীর মধ্যে বিশেষভাবে তুরাগের দূষণ তদারকি ও নিয়ন্ত্রণে ড্রোন ব্যবহারের পরিকল্পনা রয়েছে।
তুরাগ নদীর পরিবেশগত সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত নজরদারির জন্য ১৮৪ কোটি টাকা ব্যয়ের প্রকল্পটি অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পেশ করা হবে।
বিশ্বব্যাংকের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করবে পরিবেশ অধিদপ্তর। এর বাস্তবায়নের মেয়াদ ধরা হয়েছে এ বছরের ১ জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত।