You have reached your daily news limit

Please log in to continue


সবচেয়ে বেশি সরকারি ছুটি পান কোন দেশের মানুষ জানেন?

কোথাও জাতীয় দিবস, কোথাও ধর্মীয় উৎসব, আবার কোথাও সাংস্কৃতিক আয়োজন উপলক্ষে সরকারি ছুটি থাকে। তবে সব দেশে ছুটির সংখ্যা এক নয়। কোনো দেশে বছরজুড়েই সরকারি ছুটির সুযোগ বেশি, আবার কোনো দেশে ছুটির দিন তুলনামূলক কম। সরকারি ছুটির সংখ্যার দিক থেকে বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় রয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। এর মধ্যে ২২ দিনের সরকারি ছুটি নিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলাদেশ।

‘স্টারসইনসাইডার’-এর প্রকাশিত তালিকা অনুযায়ী, বছরে সবচেয়ে বেশি সরকারি ছুটি থাকা দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে নেপাল। দেশটিতে সরকারি ছুটির সংখ্যা ৩৫ দিন। তালিকার প্রথম পাঁচটি স্থানেই রয়েছে এশিয়ার দেশ। তাহলে সরকারি ছুটির সংখ্যায় কোন দেশ কত নম্বরে রয়েছে? চলুন জেনে নেওয়া যাক।

সরকারি ছুটিতে সবার ওপরে নেপাল

তালিকার প্রথম স্থানে থাকা নেপালে বছরে সরকারি ছুটি ৩৫ দিন। দ্বিতীয় স্থানে রয়েছে ইরান, দেশটিতে সরকারি ছুটির সংখ্যা ২৬ দিন। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে মিয়ানমার ও শ্রীলঙ্কা। দুই দেশেই বছরে ২৫ দিন করে সরকারি ছুটি থাকে। বাংলাদেশ রয়েছে তালিকার পঞ্চম স্থানে। প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশে সরকারি ছুটির সংখ্যা ২২ দিন। জাতীয় দিবস, ধর্মীয় উৎসব ও বিভিন্ন বিশেষ উপলক্ষকে কেন্দ্র করে এসব ছুটি নির্ধারিত হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন