সম্পর্কের ৫টি কঠিন নিয়ম যা এড়িয়ে যাওয়া হয়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ২২:১১

প্রেমের সম্পর্কের টানাপোড়েন বা সঠিক সঙ্গী খুঁজে পাওয়ার পথটা সবসময় মসৃণ হয় না। ডেইটিংয়ের দুনিয়ায় পা রেখে অনেকেই বারবার একই ধরনের ভুল করেন, যার শেষ পরিণতি হয় মানসিক যন্ত্রণা ও একাকিত্ব।


কিন্তু কেন এমন হয়? সম্পর্ক-বিষয়ক মার্কিন বিশেষজ্ঞ, পডকাস্ট হোস্ট এবং বেস্টসেলার বই ‘ডিটাস্ট’ ও ‘দ্য ফেমিনিন কোড’-এর লেখিকা সাবরিনা বেন্ডরি মনে করেন, অধিকাংশ মানুষই সম্পর্কের কঠিন শিক্ষাগুলো নিজে চরমভাবে আঘাত পাওয়ার আগে উপলব্ধি করতে পারেন না।


১৭ বছর ‘ডেইটিং’ ও সম্পর্ক-বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে, সাবরিনা নিজের জীবনের ভুলগুলো বিশ্লেষণ করেছেন।


রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে, তিনি এমন ৫টি গুরুত্বপূর্ণ নিয়মের কথা জানিয়েছেন, যা জানা থাকলে সম্পর্কের ভুল পথ থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।


সঙ্গীর বর্তমানকে ভালোবাসুন, ‘ভবিষ্যতের রূপ’ নয়


সম্পর্ক ভেঙে যাওয়ার পরও অনেকেই পুরানো সঙ্গীকে ভুলতে পারেন না।


সাবরিনা বেন্ডরির মতে, “মানুষ আসলে সেই নির্দিষ্ট ব্যক্তির অভাব বোধ করে না, বরং তাকে নিয়ে মনে মনে যে ভবিষ্যতের ‘সম্ভাবনা’ তৈরি করেছিল, সেটার অভাবে ভোগে।”


যেমন, ‘সে যদি ক্যারিয়ার নিয়ে সিরিয়াস হত তবে কত ভালো আর্থিক সাহায্য পাওয়া যেত’, কিংবা ‘সে যদি নিজেকে একটু বদলে নিতো তবে কত চমৎকার সঙ্গী হত’— এই ধরনের অবাস্তব কল্পনা মানুষকে আটকে রাখে।


সাবরিনা উল্লেখ করেন, “বাস্তবতা হল, আপনি কাউকে জোর করে বা শুধু ভালোবেসে বদলে দিতে পারবেন না। নিজেকে প্রশ্ন করুন: যদি এই মানুষটি জীবনে আর কখনও একবিন্দুও না বদলায়, তবে কি আপনি তার বর্তমান রূপের সঙ্গেই সারাজীবন কাটাতে রাজি আছেন? উত্তর যদি 'না' হয়, তবে সেই সম্পর্ক বয়ে বেড়ানো অর্থহীন।”


'প্রয়োজন' আর 'ভালোবাসা' এক নয়


অনেকে মনে করেন, সঙ্গী যদি তার ওপর অতিরিক্ত নির্ভরশীল হন, তবে সেটি বুঝি গভীর ভালোবাসা। এটি ভুল ধারণা।


সাবরিনা বলেন, “কেউ আপনার ওপর নির্ভরশীল বা আপনাকে তার প্রয়োজন মানে এই নয় যে, সে আপনাকে মন থেকে ভালোবাসে, শ্রদ্ধা করে বা আপনার মূল্য বোঝে।”


“সুস্থ ও সুন্দর সম্পর্কে প্রতিনিয়ত প্রমাণ করতে হবে না যে, আপনি ভালোবাসার যোগ্য। কাউকে মানসিক বা যেকোনো সহায়তা দেওয়ার অর্থ এই নয় যে, তার জীবনের সব বোঝা আপনাকে একাই বইতে হবে”, পরামর্শ দেন এই লেখিকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও