You have reached your daily news limit

Please log in to continue


ভিটামিন ডি নিয়ে ৬টি ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য

হাড় ও দাঁত মজবুত রাখা, পেশির স্বাভাবিক কার্যক্রম বজায় রাখা এবং শরীরে ক্যালসিয়াম শোষণে ভিটামিন ডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সূর্যের আলো ও কিছু খাবার থেকে এই ভিটামিন পাওয়া যায়। তবে ভিটামিন ডি নিয়ে প্রচলিত কিছু ভুল ধারণার কারণে অনেকে প্রয়োজনীয় পুষ্টি গ্রহণে অবহেলা করেন।

আবার কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়াই সাপ্লিমেন্ট গ্রহণ করেন, যা ক্ষতিকর।‍

ভুল ধারণা-১: ভিটামিন ডি পাওয়ার একমাত্র উৎস সূর্যের আলো

এ ধারণা ঠিক নয়। সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। তবে চর্বিযুক্ত মাছ, ডিমের কুসুম এবং ভিটামিন ডি যোগ করা কিছু খাবার থেকেও এটি পাওয়া যায়।

ত্বকের রং, বয়স, ঋতু ও সূর্যের আলোর তীব্রতার ওপর শরীরে ভিটামিন ডি তৈরির পরিমাণ নির্ভর করে। জানালার কাচের ভেতর দিয়ে আসা সূর্যের আলো ত্বকে ভিটামিন ডি তৈরিতে কার্যকর নয়।

ভুল ধারণা-২: প্রতিদিন রোদে থাকলেই ঘাটতি হবে না

নিয়মিত সূর্যের আলো পেলেও সবার শরীরে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয় না। বয়স বৃদ্ধি, গাঢ় ত্বক, ঘরের ভেতরে বেশি সময় কাটানো এবং চর্বি শোষণে সমস্যা থাকলে ঘাটতির ঝুঁকি বাড়তে পারে।

তাই শুধু রোদে থাকার ওপর নির্ভর না করে খাদ্যাভ্যাস ও ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকিও বিবেচনায় রাখা প্রয়োজন। 

ভুল ধারণা-৩. দুধ খেলেই ভিটামিন ডির চাহিদা পূরণ হয়

ক্যালসিয়াম ও প্রোটিনের ভালো উৎস দুধ। তবে সব দুধে পর্যাপ্ত ভিটামিন ডি থাকে না। কিছু দেশে দুধে ভিটামিন ডি যোগ করা হয়। তাই প্যাকেটজাত দুধ কেনার সময় পুষ্টি-তথ্যের লেবেল দেখা জরুরি। মাছ ও ডিমের মতো অন্যান্য উৎসও খাদ্যতালিকায় রাখা উচিত। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন