চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি পিএসজি-বার্সেলোনা, যে কারণে ছড়াচ্ছে রোমাঞ্চ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ২১:৪৭

নিজেদের লিগে চ্যাম্পিয়ন দুই ইউরোপীয় জায়ান্টের লড়াইটা আগে থেকেই রোমাঞ্চ ছড়াচ্ছিল। উভয়েই প্রতিপক্ষের জালে একের পর এক গোল করে চলেছে। সমান গোল ব্যবধান এবং পয়েন্ট নিয়ে তারা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শীর্ষ দুই অবস্থানে রয়েছে। এ ছাড়া তাদের মুখোমুখি পরিসংখ্যান, তারকা ফুটবলারের উপস্থিতি এবং বার্সা-পিএসজি উভয় দলে কোচিং করানো লুইস এনরিকে তাতে বাড়তি উত্তেজনা যোগ করেছেন।


আজ (মঙ্গলবার) দিবাগত রাত ১টায় ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে বার্সেলোনাকে আতিথ্য দেবে পিএসজি। ২০২৫ ক্লাব বিশ্বকাপের পর থেকে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের দলগুলোর মধ্যে প্রতি ম্যাচে গোল করার হিসাবে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে বার্সেলোনা ও পিএসজি। কাতালানরা ৬৮ ম্যাচে ১৯২ এবং প্যারিসিয়ানরা ৬৭ ম্যাচে ১৫৪ গোল করেছে। তাদের সামনে রয়েছে কেবল বায়ার্ন মিউনিখ।


ইউরোপের পাঁচটি বড় লিগের মধ্যে ফরাসি লিগ ওয়ান–কে সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা ধরা হয়। সাম্প্রতিক সময়ে ফরাসি ফুটবলে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছে পিএসজি। গত ১৪ মৌসুমের মধ্যে ১২ বারই তারা লিগ শিরোপা জিতেছে। বার্সেলোনাও স্পেনের শীর্ষ প্রতিযোগিতা লা লিগায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কাতালানরা গত চার মৌসুমের মধ্যে তিনবার লা লিগা জিতেছে। গত মৌসুমে চিরপ্রতিদ্বন্দ্বী ও রানার্সআপ রিয়াল মাদ্রিদের চেয়ে ৮ পয়েন্ট এগিয়ে থেকে লিগ শেষ করেছিল হ্যান্সি ফ্লিকের দল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও