ইউরোপে গুগল ক্লাউডে বিভ্রাট, বিপাকে রেভল্যুটসহ বিভিন্ন কোম্পানির গ্রাহক

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১৭:২৫

যুক্তরাজ্যসহ ইউরোপে বড় অংশে গুগল ক্লাউডের সেবায় বড় ধরনের বিভ্রাট দেখা দেওয়ায় অনলাইন ব্যাংকিং ও বিভিন্ন ডিজিটাল সেবা ব্যাহত হচ্ছে।


রয়টার্স জানায়, মঙ্গলবার লন্ডনে গুগল ক্লাউডের একাধিক সেবায় সমস্যা দেখা দেয়। এর প্রভাব পড়ে যুক্তরাজ্যের ডিজিটাল ব্যাংক রেভল্যুটসহ বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানের সেবায়।


গুগল ক্লাউডের সেবা সংক্রান্ত ওয়েবপেইজে বলা হয়েছে, লন্ডনভিত্তিক ‘ইউরোপ-ওয়েস্ট২’ ডেটা সেন্টারে সমস্যার কারণে একাধিক সেবা ব্যাহত হচ্ছে। গুগলের প্রকৌশলীরা বিষয়টি তদন্ত করে দেখছেন।


এই অনাকাঙ্ক্ষিত বিভ্রাটের কারণে ভুক্তভোগী গ্রাহকদের কাছে ক্ষমা চেয়েছে গুগল। তবে গুগলের মূল কোম্পানি অ্যালফাবেট বিভ্রাটের কারণ নিয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।


এই বিভ্রাটের সবচেয়ে বড় শিকার হয়েছে ব্রিটিশ ডিজিটাল ব্যাংক রেভল্যুট। ব্যাংকটির স্ট্যাটাস পেইজের তথ্য অনুযায়ী, তাদের কার্ড পেমেন্ট থেকে শুরু করে এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনের মত গুরুত্বপূর্ণ পরিষেবাগুলো পুরোপুরি বা আংশিকভাবে বন্ধ হয়ে যায়।


এক্সে দেওয়া এক বার্তায় রেভল্যুট এই সাময়িক অসুবিধার কথা স্বীকার করে বলেছে, "আমরা বর্তমানে একাধিক পরিষেবায় বিভ্রাটের সম্মুখীন হচ্ছি।"

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও