ডায়াবেটিস নিয়ন্ত্রণে মিষ্টি আলুর যত গুণ
যুগান্তর
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১৩:১৪
বর্তমান সময়ে ঘরে ঘরে সবার ডায়াবেটিস ধরা পড়ছে। অনেকেই চেষ্টা করছেন বিভিন্ন উপায়ে তা নিয়ন্ত্রণে আনার। সম্প্রতি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখছেন এমন ব্যক্তিদের জন্য খাবার নিয়ে একটি সহজ পরামর্শ দিয়েছেন ভারতীয় পুষ্টিবিদ অঞ্জলি মুখার্জি।
ইনস্টাগ্রামে একটি পোস্টে অঞ্জলি মুখার্জি জানিয়েছেন, স্বাদের সঙ্গে আপস না করেও কীভাবে মিষ্টি আলু সুষম খাদ্যতালিকার অংশ হতে পারে।
পোস্টে বলা হয়েছে, ‘রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও সুষম খাদ্যতালিকায় মিষ্টি আলু একটি পুষ্টিকর সংযোজন হতে পারে। ’