সহকর্মীকে চকলেট উপহার দেওয়ার দিন আজ

যুগান্তর প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:১৮

অফিসের ব্যস্ততা, কাজের চাপ আর একের পর এক মিটিংয়ের মাঝে একটু আনন্দ খুঁজে পেতে এক টুকরো চকলেটই যথেষ্ট। সহকর্মীদের সঙ্গে মিষ্টি মুহূর্ত ভাগাভাগি করে নেওয়ার উপলক্ষ হিসেবে আজ ২০ অক্টোবর পালিত হচ্ছে ‘অফিস চকলেট ডে’ বা সহকর্মীদের চকলেট উপহার দেওয়ার দিন।


কর্মক্ষেত্রে কাজের চাপ ও একঘেয়েমির মধ্যে সহকর্মীদের সঙ্গে সৌহার্দ্য, বন্ধুত্ব ও আন্তরিকতা বাড়ানোর প্রতীকী উপলক্ষ এ দিনটি। দিবসটি ঘিরে সহকর্মীদের চকলেট উপহার দেওয়া, সবার সঙ্গে চকলেট ভাগাভাগি করে খাওয়া কিংবা ছোটখাটো আয়োজনের মধ্য দিয়ে কর্মব্যস্ত দিনটিকে আনন্দময় করে তোলার সুযোগ রয়েছে।


অফিসে কাজের চাপ, বসের তাড়া, ইনবক্সভর্তি ই-মেইল আর একের পর এক বৈঠক- সব মিলিয়ে অনেক সময় কর্মজীবন হয়ে ওঠে একঘেয়ে। এমন সময়ে সহকর্মীর দেওয়া ছোট্ট একটি চকলেটও মুখে হাসি ফোটাতে পারে। একই সঙ্গে এটি সহকর্মীর প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিকতা প্রকাশের সহজ মাধ্যম হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও