উত্তর কোরিয়াকে ‘কঠোর শাস্তি’ দেওয়ার অঙ্গীকার দক্ষিণ কোরিয়ার

যুগান্তর প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৫

উত্তর কোরিয়া সীমান্তে সামরিক তৎপরতা বাড়ানোর হুমকি দেওয়ায় কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে দক্ষিণ কোরিয়া। পিয়ংইয়ং নতুন করে সীমান্তে কৌশলগত হামলার অস্ত্র মোতায়েন এবং দক্ষিণ কোরিয়ামুখী লাউডস্পিকারে প্রচার শুরু করার হুমকি দেওয়ার পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা বেড়েছে।


মঙ্গলবার (২০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়া নতুন করে উসকানিমূলক কর্মকাণ্ড চালালে তার কঠোর জবাব দেওয়া হবে।


বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হুমকি ও সামরিক উত্তেজনা সশস্ত্র সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে। একই সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং দায়িত্ব নেওয়ার পর উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত করার যে উদ্যোগ নিয়েছিলেন, তা-ও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও