সবার জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত হোক

যুগান্তর ড. আনোয়ারউল্লাহ চৌধুরী প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০৪

গত ১৬ অক্টোবর ছিল বিশ্ব খাদ্য দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিনটি যথাযথভাবে উদযাপিত হয়েছে। বিশ্ব খাদ্য দিবসের এবারের প্রতিপাদ্য ছিল ‘আজকের উদ্ভাবন, আগামী দিনের পুষ্টি’। এমন একসময় বিশ্ব খাদ্য দিবস পালিত হলো, যখন বিশ্বব্যাপী ক্ষুধামান্দ্য জেঁকে বসেছে। বিশ্বব্যাপী বিপুলসংখ্যক মানুষ প্রতিনিয়ত খাদ্যাভাবে ভুগছে।


এ খাদ্যাভাবের জন্য উৎপাদন স্বল্পতা যতটা না দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে মনুষ্যসৃষ্ট নানা সমস্যা ও সংকট। যেমন : ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী খাদ্যাভাব প্রকট হয়ে উঠেছিল। আফ্রিকার কোনো কোনো দেশে বাজার থেকে খাদ্য সংগ্রহ করতে গিয়ে ভোক্তারা সংঘাতে জড়িয়ে পড়ে।


বাজারে পর্যাপ্ত পরিমাণ খাদ্য পাওয়া যাচ্ছিল না। সেই সময় রাশিয়া ও ইউক্রেনের খাদ্য উৎপাদন ছিল স্বাভাবিক। কিন্তু যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সাপ্লাই চেইন ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। ফলে বিভিন্ন দেশ তাদের উৎপাদিত খাদ্যপণ্য বাজারজাতকরণ ও রপ্তানি করতে পারছিল না। উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন মিলিতভাবে বিশ্বের মোট দানাদার খাদ্যের ৩০ শতাংশ উৎপাদন করে থাকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও