নিষেধাজ্ঞা কি ইলিশ বাঁচাতে পারছে

যুগান্তর মোঃ মজিবুল হক মনির প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১২:০২

ইলিশ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা এ মুহূর্তে চলছে। ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ, অর্থনীতি ও উপকূলীয় মানুষের জীবিকার একটি গুরুত্বপূর্ণ অংশ। ইলিশের প্রজনন ও জীবনচক্র রক্ষা করার নানা বৈজ্ঞানিক ও কার্যকর উদ্যোগ অবশ্যই প্রয়োজনীয় ও প্রশংসনীয়।


নির্দিষ্ট সময়ে ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা দেওয়া তাই বাস্তবসম্মত একটি উদ্যোগ হিসাবেই বিবেচিত। কিন্তু সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ থেকে জানা যাচ্ছে যে, ইলিশের উৎপাদন কমছে, এমনকি কমে যাচ্ছে ইলিশের গড় আকারও। তাই যদি হয়, তবে তো বেশ কয়েকটি প্রশ্ন সামনে চলে আসে-নিষেধাজ্ঞা দেওয়ার পরও ইলিশের উৎপাদন ও গড় আকার যদি কমেই যায়, তাহলে এ নিষেধাজ্ঞা আসলেই কার্যকর হচ্ছে? ইলিশ কি আসলেই বাঁচানো যাচ্ছে? আমরা আসলে কতটা কার্যকরভাবে ইলিশের ভবিষ্যৎ রক্ষা করতে পারছি? আর এই নিষেধাজ্ঞার ফলে জেলেদের, জেলে পরিবারগুলোর যে কষ্ট, সেটারই বা সমাধান কী?


চলতি বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ ধরা, পরিবহণ, সংরক্ষণ, কেনাবেচা ও বাজারজাতকরণ নিষিদ্ধ করা হয়েছে। উদ্দেশ্য-প্রজননক্ষম মা-ইলিশকে নিরাপদে ডিম ছাড়ার সুযোগ দেওয়া। নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন নেই। বরং সমস্যা হলো, নিষেধাজ্ঞার পাশাপাশি ইলিশের আবাসস্থল, নদীর প্রবাহ, দূষণ, অবৈধ জাল এবং অতিরিক্ত মাছ ধরার চাপ কতটা নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও