ঢালাও এআই ব্যবহার বাদ দিয়ে এই সিইও হাঁটছেন উল্টা পথে
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৬
অর্থ পরিশোধ সংক্রান্ত লন্ডনভিত্তিক প্রযুক্তি কোম্পানি পেসেন্ড-এ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের সুযোগ সহজে মেলে না, অর্জন করে নিতে হয়।
আমেরিকান সংবাদমাধ্যম সিএনবিসি’কে পেসেন্ডের প্রধান নির্বাহী বেন চিসেল বলেছেন, প্রযুক্তির এই তুঙ্গে থাকা এআইয়ের জোয়ার নিয়ে তিনি বেশ ‘সংশয়বাদী। তবে এর কার্যকারিতাকে তিনি পুরোপুরি অস্বীকারও করেন না।
অ্যামাজন, ইবে ও স্টার্লিং ব্যাংকে কাজ করার অভিজ্ঞতা থাকা চিসেল হিসাব করে দেখেছেন, তাদের বর্তমান প্রকৌশলী দলটিকেই এআই ব্যবহারের সুযোগ দেওয়ায় কাজের পরিধি প্রায় ২৫ শতাংশ বেড়েছে।