বিশ্বজ্বালানির দুই প্রবেশদ্বারে অস্থিরতা, বাংলাদেশকে যা করতে হবে
হরমুজ ও বাব আল–মানদেব প্রণালিকে ঘিরে ভূরাজনৈতিক উত্তেজনা বিশ্বজ্বালানি সরবরাহের স্থিতিশীলতাকে নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে।
গুরুত্বপূর্ণ এই নৌপথগুলোয় অচলাবস্থা দীর্ঘায়িত হলে তেলের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধি, সরবরাহে বিঘ্ন ও আমদানিনির্ভর অর্থনীতিগুলোর ওপর বাড়তি চাপ সৃষ্টি হতে পারে।
বাংলাদেশের জন্য এই সংকট তাই শুধু জ্বালানি আমদানির ব্যয় বৃদ্ধির আশঙ্কা নয়; এটি বৈদেশিক মুদ্রার রিজার্ভ, শিল্পের উৎপাদন ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার সঙ্গেও গভীরভাবে সম্পর্কিত।
অন্যদিকে সৌদি আরবের বিকল্প তেল পরিবহনব্যবস্থা ও ভূরাজনৈতিক নমনীয়তা সংকট মোকাবিলার গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তুলে ধরে।
এ বাস্তবতায় বাংলাদেশের নিজস্ব জ্বালানি সম্পদের অনুসন্ধান, আমদানিনির্ভরতা হ্রাস, নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ ও সৌদি আরবের সঙ্গে কৌশলগত সহযোগিতা জোরদার করাই হতে পারে ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর পথ।
- ট্যাগ:
- মতামত
- ভূরাজনৈতিক অবস্থান