চার দিনেই ৪০০ কোটির ক্লাবে রজনীকান্তের ‘জেলার ২’
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৯:০৭
সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ ছিল বটে। কিন্তু মুক্তির পর এতটা সাড়া পাবে, এটা হয়তো অনেকেই কল্পনাও করেনি। সেই অভাবনীয় সাফল্যই পাচ্ছে তামিল সুপারস্টার রজনীকান্ত অভিনীত নতুন সিনেমা ‘জেলার ২’।
১৫ অক্টোবর মুক্তি পেয়ে মাত্র চার দিনেই সিনেমাটি ৪০০ কোটি রুপির মেগা ক্লাবে প্রবেশ করেছে। চার দিন শেষে এর বিশ্বব্যাপী আয় ৪২৪ কোটি রুপিরও বেশি। খবর এনডিটিভির।
চার দিনে শুধু ভারত থেকেই নেলসন দিলীপকুমারের ‘জেলার ২’ আয় করেছে ২৩৪ কোটি রুপি। আর বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছে ১৯০ কোটি রুপি।
- ট্যাগ:
- বিনোদন
- নতুন সিনেমা