মণ্ডপ থেকে মনন—শারদীয় উৎসবের সামাজিক দর্শন ও যোগাযোগের নির্মাণ

ঢাকা পোষ্ট রাজীব নন্দী প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৫:০০

শরতের আকাশে দোলে তুলার মতো মেঘ আর মাটিতে দোলে কাশফুল। শহরের অলিগলিতে আলো ঝলমল করে আর গ্রামে ভোরের হিমেল হাওয়া জানান দেয় শীত আসছে। ব্যস্ত জীবনের মাঝে হঠাৎ যেন একটা ছোট্ট বিরতি আসে। দূরে থাকা মানুষগুলো আবার ফিরে আসে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হয়। পাড়ার আড্ডা জমে ওঠে। আর এই সবকিছুর নাম দুর্গাপূজা।


দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির বার্ষিক রিইউনিয়ন। আরও নির্দিষ্ট করে বললে হিন্দু বাঙালির সামাজিক উৎসব। যেখানে মিশে থাকে স্মৃতি, সংস্কৃতি, সৌন্দর্য আর মানুষের সঙ্গে মানুষের নতুন করে যোগাযোগ।


আজকের জেন-জি প্রজন্মের কাছে এই উৎসব মানে ছবি, রিল, স্টোরি আর সোশ্যাল মিডিয়ার মুহূর্তও। কিন্তু এর আসল মজা এখনো সেই পাড়ার মোড়ে দাঁড়িয়ে গল্প করা, একসঙ্গে আয়োজন করা আর পরিচিত মানুষদের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে তোলা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও