ফ্রান্সে চলমান বিক্ষোভ-সহিংসতার জন্য দেশটিতে বসবাসকারী অভিবাসীদের সরাসরি দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অভিবাসীদের ‘হৃদয়ে থাকা ঘৃণার আগুনে’ ফ্রান্স জ্বলছে বলেও মন্তব্য করেছেন তিনি।
গত কাল রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, “ফ্রান্স জ্বলছে! সম্পূর্ণ ভিন্ন এক জগত থেকে আসা মানুষ—যাদের হৃদয়ে রয়েছে ঘৃণা—তারা একসময়ের মহান এই দেশটিকে ধ্বংস করে দিয়েছে। অনেক দেরি হয়ে যাওয়ার আগেই সীমান্ত বন্ধ করুন এবং পরিস্থিতির নিয়ন্ত্রণ নিন!”
ফ্রান্সে চলমান অস্থিরতার সূত্রপাত হয়েছিল গত সেপ্টেম্বরের মাঝামাঝি। স্কুলগুলোতে আরও শিক্ষক নিয়োগ ও শিক্ষার পরিবেশ উন্নত করার দাবিতে স্বতঃস্ফূর্ত ও অহিংস আন্দোলন শুরু করেছেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলোর শিক্ষার্থী-শিক্ষক। পরবর্তীতে এ আন্দোলনে যোগ দেয় বিভিন্ন ট্রেড ইউনিয়ন এবং এমন মধ্যবিত্ত ও সীমিত আয়ের লোকজন, যারা জীবনযাত্রার ব্যয় ও সরকারি পরিষেবা নিয়ে উদ্বিগ্ন।