You have reached your daily news limit

Please log in to continue


পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৮

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন, যাদের সরকারি ভাষ্যে ‘সন্ত্রাসী’ বলা হয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) রোববার এক বিবৃতিতে জানিয়েছে, বেলুচিস্তানের কোয়েটা, নুশকি ও খুজদার জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর চালানো তিনটি অভিযানে আটজন ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’ নিহত হয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, সামরিক বাহিনীর এই গণমাধ্যম শাখার তথ্য অনুযায়ী, গোয়েন্দা সূত্রে ‘ভারতীয় ছায়া বাহিনী ফিতনা আল হিন্দুস্তানের সন্ত্রাসীদের’ উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ১৭ অক্টোবর এসব অভিযান পরিচালনা করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন