স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ গ্রহণ করেননি মাখোঁ, বিক্ষোভ সামলাতে নতুন কৌশলের নির্দেশ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৪:২০

ফ্রান্সে সপ্তাহান্তে ব্যাপক সহিংসতা, দাঙ্গা ও লুটপাটের ঘটনায় নিজেকে ‘দায়ী’ করে স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজের পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। সোমবার প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।


সহিংসতা মোকাবিলায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে সমালোচনা বাড়তে থাকায় রোববার মাখোঁর কাছে পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন নুনেজ। তবে বর্তমান সংকটের মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্ব এবং নির্দেশনার ধারাবাহিকতা বজায় রাখার প্রয়োজনীয়তা বিবেচনায় তাঁকে দায়িত্বে বহাল রাখার সিদ্ধান্ত নেন প্রেসিডেন্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও