টাকার বিনিময়ে ভোট, ব্যালন ডি’অরের দৌড়ে রোনালদোর ধারেকাছে নেই মেসি
গত দুই-তিন বছর বাদ দিলে ব্যালন ডি’অরের লড়াইটা ছিল কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে। দুজনে মিলে ১৩টি ব্যালন ডি’অর ভাগাভাগি করেছেন। সম্প্রতি তারা ব্যালন ডি’অরের লড়াইয়ে না থাকলেও কে সেরা, সেই বিতর্ক কিন্তু চলমান। যদিও ব্যালন ডি’অর কর্তৃপক্ষের একটি ভিন্ন উদ্যোগে আবারও তাদের ঐতিহাসিক প্রতিদ্বন্দ্বিতা আলোচনায়।
১০ ফুটবল কিংবদন্তিকে রেখে সর্বকালের সেরা ব্যালন ডি’অর জয়ী বাছাইয়ে ভোট চালু করেছে এই অ্যাওয়ার্ডের অফিসিয়াল প্ল্যাটফর্ম। সেখানে দুই মহাতারকার মধ্যে বিরাট তফাৎ। অক্টোবরের শুরুতে এই ভোটাভুটি শুরু হয়েছে। ২৭ অক্টোবর মধ্যরাত পর্যন্ত এটি চলবে। তবে বিজয়ী হিসেবে কোনো ব্যক্তির নাম ঘোষণা করা হবে না। অন্তত দুইবার ব্যালন ডি’অর জিতেছেন, এমন ১০ ফুটবলারের ব্যালন ডি’অর জয়ী সেরা মৌসুম নির্বাচন করা হবে ভোটের মাধ্যমে।
রোনালদো ও মেসি ছাড়াও এই তালিকায় আছে রোনালদো নাজারিও, মার্কো ফন বাস্তেন, মিশেল প্লাতিনি, কার্ল হেইঞ্জ রুমেনিগে, কেভিন কিগান, ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইয়োহান ক্রুইফ ও আলফ্রেদো দি স্তেফানো। এদের মধ্যে ব্রাজিলিয়ান রোনালদো ১৯৯৭ ও ২০০২ সালে, ডাচ গ্রেট ফন বাস্তেন ১৯৮৮, ১৯৮৯ ও ১৯৯২ সালে এই পুরস্কার জেতেন। প্লাতিনি ও ক্রুইফও তিনবার করে ব্যালন ডি’অর পেয়েছিলেন।
- ট্যাগ:
- খেলা
- ব্যালন ডি’অর
- লিওনেল মেসি