You have reached your daily news limit

Please log in to continue


ইকার্দিকে খোঁচা দিতে ১২ ইউরোয় আর্জেন্টিনার জার্সি বিক্রি

সম্পর্ক ভেঙেছে অনেক আগেই। দীর্ঘ আইনি লড়াইয়ের পর আনুষ্ঠানিক বিচ্ছেদও হয়ে গেছে। কিন্তু মাউরো ইকার্দি ও ওয়ান্ডা নারার তিক্ততা যেন কিছুতেই শেষ হচ্ছে না। এবার সাবেক স্বামীকে খোঁচা দিতে অভিনব এক কাণ্ড ঘটিয়েছেন আর্জেন্টাইন মডেল ও ব্যবসায়ী ওয়ান্ডা।

ইকার্দির আর্জেন্টিনা জাতীয় দলের জার্সি বিক্রির জন্য দিয়েছেন নিজের অনলাইন দোকানে। দাম রেখেছেন মাত্র ২০ হাজার পেসো। বাংলাদেশি মুদায় ১ হাজার ছয়শত টাকা। তবে দামের চেয়েও বেশি আলোচনায় জার্সির বর্ণনা। সেখানে ইকার্দির নাম উল্লেখ না করে লেখা হয়েছে, ‘সাবেক খেলোয়াড়ের আসল জার্সি, খুব কম ব্যবহার করা হয়েছে।’

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, নিজের অনলাইন বিক্রয়মাধ্যম 'ওয়ান্ডা শপ'-এ ইকার্দির জাতীয় দলের ৯ নম্বর জার্সিটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন ওয়ান্ডা। জার্সির পেছনে স্পষ্টভাবে 'ইকার্দি' নামটি লেখা থাকলেও বিজ্ঞাপনের শিরোনামে সাবেক স্বামীর নাম উল্লেখ করেননি তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন