You have reached your daily news limit

Please log in to continue


‘দলের অবস্থা ভালো দেখাচ্ছে না’, পথ খুঁজছেন ক্যারিক

আরও একটি ম্যাচ, আরও বেশি হতাশা। ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময় যেন কাটছেই না। মাইকেল ক্যারিক অবশেষে মেনে নিতে বাধ্য হচ্ছেন, দলের অবস্থা খুব একটা সুবিধের নয়। তবে কোচ হিসেবে আশার ছবিও তো মেলে ধরতে হয় তাকে। আঁধার পেরিয়ে দল আলোয় ফিরবে বলেই বিশ্বাস তার।

ক্লাবের শীর্ষ কর্তাদের নিয়ে লিসান্দ্রো মার্তিনেসের তীব্র আক্রমণ ঘিরে এমনিতেই বিতর্কে জেরবার ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। সবকিছু আড়াল করতে পারত মাঠের পারফরম্যান্স। কিন্তু সেখানেও ধুঁকছে দলটি। ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার তারা ১-১ গোলে ড্র করেছে লিডস ইউনাইটেডের সঙ্গে।

সব প্রতিযোগিতা মিলিয়ে এই নিয়ে টানা ছয় ম্যাচ জয়বিহীন তারা। সবশেষ আট ম্যাচে জয় স্রেফ একটি। ইংলিশ প্রিমিয়ার লিগে সাত ম্যাচে মোটে সাত পয়েন্ট নিয়ে তারা আছে ১৩ নম্বরে। লিগে সবশেষ জয়টি ছিল সেই ৩০ অগাস্ট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন