১,৫০০ কর্মী ও আমানত ঝুঁকির কারণে স্ট্যানচার্টের রিটেইল ব্যবসা কিনতে আগ্রহী হচ্ছে না ক্রেতারা

www.tbsnews.net প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ১৩:০৮

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের রিটেইল ব্যাংকিং ব্যবসা কেনার জন্য শুরুতে বেশ কয়েকটি ব্যাংক আগ্রহ দেখিয়েছিল। তবে প্রায় ১ হাজার ৫০০ কর্মীকে আত্তীকরণ করার ব্যয় ও জটিলতা, আমানতের সুদহারের পার্থক্য এবং গ্রাহকদের আচরণের কথা চিন্তা করে ব্যাংকগুলো এখন পিছু হটছে।


স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে একমাত্র সিটি ব্যাংকই প্রস্তাবিত এ চুক্তির আর্থিক সম্ভাব্যতা খতিয়ে দেখতে স্ট্যান্ডার্ড চার্টার্ডের সঙ্গে নন-ডিসক্লোজার অ্যাগ্রিমেন্ট (এনডিএ) সই করেছে। ব্যাংকিং খাতের অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে, এই লেনদেনের জন্য প্রস্তাব দেওয়া অন্যান্য ব্যাংক আর সামনে না এগোনোর সিদ্ধান্ত নিয়েছে।


এনডিএ স্বাক্ষরের জন্য ব্র্যাক ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), পূবালী ব্যাংক ও ইস্টার্ন ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু প্রাথমিক আলোচনার পরই তারা পিছিয়ে আসে। মূলত স্ট্যান্ডার্ড চার্টার্ডের রিটেইল ব্যাংকিংয়ের কর্মীদের নিজেদের প্রতিষ্ঠানে একীভূত করার জটিলতার কথা ভেবেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও