টেসলার উড়ন্ত গাড়ি কীভাবে বাতাসে ভেসে থাকতে পারে, কতটা বিপজ্জনক

প্রথম আলো প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২০:০৮

টেসলার নতুন ‘রোডস্টার’ শুধু দ্রুতগতির বৈদ্যুতিক গাড়ি নয়, বিশেষ প্রযুক্তির সাহায্যে এটি বাতাসে ভেসে থাকতে পার। গাড়িটির সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৩০ মাইলের বেশি। ফলে শূন্য থেকে ঘণ্টায় ৬০ মাইল (প্রায় ৯৭ কিলোমিটার) গতিতে পৌঁছাতে গাড়িটির সময় লাগে এক সেকেন্ডেরও কম। বিশেষ সাকশন প্রযুক্তির সাহায্যে গাড়িটি উল্টো হয়েও চলতে পারবে। তবে গাড়িটির সবচেয়ে আলোচিত প্রযুক্তি হলো রকেট থ্রাস্টার, যা ব্যবহার করে রোডস্টার মাটি থেকে ওপরে ওঠে বাতাসে ভেসে থাকতে পারে। আর তাই সম্প্রতি টেসলা রোডস্টার গাড়ির উড্ডয়নক্ষমতা প্রদর্শনের পর থেকেই বাংলাদেশসহ প্রযুক্তি বিশ্বে শুরু হয়েছে তুমুল আলোচনা। উড়ন্ত গাড়িটি আশপাশে চলাচল করা গাড়ি বা মানুষের বিপদের কারণ হবে বলেও সমালোচনা করছেন অনেকে।


টেসলার তথ্যমতে, স্পেসএক্সের প্রযুক্তির আদলে তৈরি এই থ্রাস্টার গাড়িটির ‘রকেট’ সংস্করণে যুক্ত করা হবে সর্বোচ্চ ১০টি থ্রাস্টার। তবে এই সংস্করণ সরাসরি বিক্রি করা হবে না। ২০২৮ সালে উৎপাদন শুরুর পর গাড়িটি কেবল নির্বাচিত ব্যক্তিদের কাছে বিক্রি করা হবে। প্রদর্শনীতে গাড়িটির থ্রাস্টারগুলোর কার্যকারিতা দেখাতে রোডস্টারকে প্রথমে উল্টো করে আবার সোজা করা হয়। পরে গাড়িটি সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়ির ওপর দিয়ে লাফিয়ে যায়। এমন প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করলেও প্রযুক্তিটির কার্যকারিতা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।


যেভাবে উড়বে টেসলার উড়ন্ত গাড়ি


রোডস্টারের রকেট থ্রাস্টার চালানোর জন্য ব্যবহার করা হবে বিশেষ ধরনের ট্যাংক। এগুলোকে বলা হয় কার্বন ফাইবার ওভারর‍্যাপড প্রেসার ভেসেল (সিওপিভি)। এসব ট্যাংকে অত্যন্ত উচ্চচাপে বাতাস জমা রাখা হয়। পরে থ্রাস্টারের মাধ্যমে সেই বাতাস দ্রুত বাইরে বের করে দিলে বিপরীত দিকে বল তৈরি হয়। এই বলের প্রভাবে গাড়ি বিপরীত দিকে এগিয়ে যায়। থ্রাস্টার থেকে ওপরের দিকে বল প্রয়োগ করা হলে গাড়িটি মাটি ছেড়ে ওপরে উঠতে পারে। রোডস্টারের সিওপিভি ট্যাংকগুলো যুক্ত থাকবে কোল্ড-গ্যাস থ্রাস্টারের সঙ্গে। নামের মধ্যে ‘কোল্ড’ বা ঠান্ডা শব্দটি থাকলেও এখানে বাতাসকে শীতল করার বিষয়টি বোঝানো হয়নি। জ্বালানি পুড়িয়ে শক্তি উৎপন্ন করা প্রচলিত রকেট থেকে এই প্রযুক্তির পার্থক্য বোঝাতেই এমন নাম ব্যবহার করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও