আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘কন্সট্যান্ট’-এর ‘শেষ বিকেল’

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ২০:০০

বাংলা রক সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে তার প্রয়াণ দিবসে নতুন গান প্রকাশ করতে যাচ্ছে দেশের রক ঘরানার জনপ্রিয় ব্যান্ড ‘কন্সট্যান্ট’। গানটির কথা ও সুর করেছেন ব্যান্ডটির ড্রামার রাব্বি। এতে কণ্ঠ দিয়েছেন ব্যান্ডের লিড ভোকাল ইমন ও রাব্বি। 


আইয়ুব বাচ্চুর প্রয়াণের অষ্টম বার্ষিকী, রোববার (১৮ অক্টোবর) ‘শেষ বিকেল’ শিরোনামের গানটি প্রকাশ করা হয়েছে। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ব্যানারে প্রকাশিত হয় গানটি। একই সঙ্গে গানটি পাওয়া যাবে আন্তর্জাতিক অডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতেও।


গানটি প্রকাশ করে ব্যান্ড ‘কন্সট্যান্ট’ জানিয়েছে, আইয়ুব বাচ্চু শুধু বাংলাদেশের সংগীতাঙ্গনের একজন কিংবদন্তি শিল্পী নন, অসংখ্য সংগীতশিল্পীর কাছে তিনি অনুপ্রেরণা, ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য নাম। 


ব্যান্ডের সদস্যদের কাছেও তার অবস্থান ছিল বিশেষ। তার সংগীতের প্রতি ভালোবাসা, আন্তরিকতা এবং নতুন প্রজন্মের সংগীতশিল্পীদের উৎসাহ দেওয়ার মানসিকতা ব্যান্ডটির সদস্যদের স্মৃতিতে আজও অমলিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও