মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু: প্রসেনজিৎ, মিমি, স্বস্তিকারা শোকার্ত

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১৯:৫৯

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় দুর্গপূজায় উৎসবের আলো এখন ম্লান। শহরের চোরবাগানে দুর্গাপূজার একটি মণ্ডপে উপচে পড়া ভিড়ে পদদলিত হয়ে ১৯ জনের মৃত্যুর ঘটনায় সেখানে এখন শোকের আবহ। এ ঘটনায় শোকার্ত কলকাতার সিনেমার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী স্বস্তিকা মুখোপাধ্যায়সহ আরও কয়েকজন।


কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’ বলছে, ফেইসবুকে অভিনেতা প্রসেনজিৎ লিখেছেন, “চোরবাগানের এই মর্মান্তিক ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। উৎসবের আনন্দ মুহূর্তে এমন বিষাদে ঢেকে যাবে, তা কল্পনাও করতে পারছি না। শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি আমার গভীরতম সমবেদনা জানাচ্ছি।”


এ ঘটনায় আহতদের আরোগ্য কামনা করেছেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও