পুরোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইউজারনেম বদলাবেন যেভাবে

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১৪:১৪

সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার সময় পছন্দ করে রাখা নামটি কয়েক বছর পর আর মানানসই মনে না-ও হতে পারে। কখনো পুরোনো ডাকনাম, কখনো নামের সঙ্গে জুড়ে দেওয়া অপ্রয়োজনীয় সংখ্যা, আবার কখনো পেশাগত পরিচয়ের সঙ্গে অসংগত কোনো হ্যান্ডেল নিয়ে অস্বস্তিতে পড়েন অনেকে। কিন্তু সেই কারণে নতুন করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার প্রয়োজন নেই। পুরোনো অ্যাকাউন্ট রেখেই বদলে নেওয়া যায় ইউজারনেম।


ব্যক্তিগত পরিচয় বদলানো, পেশাগত কাজ শুরু করা কিংবা ব্যবসার জন্য আলাদা পরিচিতি তৈরি বিভিন্ন কারণেই ইনস্টাগ্রামের ইউজারনেম পরিবর্তন করতে পারেন। অ্যান্ড্রয়েড ও আইফোন, দুই ধরনের ফোন থেকেই কাজটি করা যায় কয়েকটি সহজ ধাপে।


ইনস্টাগ্রাম ইউজারনেম ও ডিসপ্লে নেমের পার্থক্য কী?


প্রথমেই জেনে রাখা দরকার, ইনস্টাগ্রামের ইউজারনেম এবং ডিসপ্লে নেম এক নয়। ইউজারনেম হলো আপনার অ্যাকাউন্টের স্বতন্ত্র পরিচিতি, যা সাধারণত প্রোফাইলে ‘@’ চিহ্নের সঙ্গে দেখা যায়। প্রোফাইলের ওয়েব ঠিকানাতেও এই নাম ব্যবহার করা হয়। তাই একই ইউজারনেম একাধিক অ্যাকাউন্টে রাখা যায় না।


ইউজারনেমে ইংরেজি অক্ষর, সংখ্যা, ডট ও আন্ডারস্কোর ব্যবহার করা যায়। অন্যদিকে, ডিসপ্লে নেম হলো প্রোফাইলে প্রদর্শিত নাম। সেটি অন্য ব্যবহারকারীর নামের সঙ্গে মিলতে পারে। ফলে শুধু প্রোফাইলে দেখানো নাম বদলাতে চাইলে ইউজারনেম পরিবর্তন করার প্রয়োজন নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও