ফ্রান্সজুড়ে সহিংস সংঘর্ষ, লুটপাট ও অগ্নিসংযোগ চলছে, গ্রেপ্তার ১ হাজারের বেশি

বিবিসি বাংলা (ইংল্যান্ড) ফ্রান্স প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ১৩:৪৭

ফ্রান্সে স্কুলের দুরবস্থা ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে চলমান বিক্ষোভের সময় শনিবার ফ্রান্সজুড়ে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে।


দেশটির সরকার জানিয়েছে, তারা অন্তত এক হাজার ২০০ জনকে গ্রেপ্তার করেছে। এদিন আনুমানিক সাড়ে পাঁচ লাখ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভে অংশ নিয়েছেন।


প্যারিসে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পর্যন্ত দাঙ্গা পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।


রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভবনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এর মধ্যে লিমোজ শহরের সিটি হলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটে, যার ফলে ভবনটির ছাদের একাংশ ধসে পড়ে।


এছাড়া বেশ কয়েকটি শহরে লুটপাটের ঘটনা ঘটেছে। সিটি হল ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে লক্ষ্য করে ব্যাপক ভাঙচুরের খবরও পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও