আইনজীবী হওয়ার বয়সসীমায় লাগাম, অবসরের আর্থিক নিরাপত্তা নিয়ে প্রশ্ন

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৩

বাংলাদেশে আইনজীবী হওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৩৫ বছর বয়সসীমা নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে গত মঙ্গলবার (১৩ অক্টোবর) ঘোষণা দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। একই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বার কাউন্সিলও। ২০৩০ সালের ১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকরের প্রাথমিক পরিকল্পনার কথা জানিয়েছেন বার কাউন্সিলের চেয়ারম্যান ও অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।


আইনপেশার মান ও মর্যাদা রক্ষা এবং অনিয়ম প্রতিরোধে নেওয়া এ উদ্যোগ নিয়ে বিচারাঙ্গনের আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ সিদ্ধান্তকে স্বাগত জানালেও কেউ মনে করেন, বয়সসীমা নির্ধারণের পরিবর্তে বার কাউন্সিলের পরীক্ষা ও নিয়ন্ত্রণব্যবস্থার সংস্কার জরুরি। আবার কারও কারও মতে, পেশায় প্রবেশের বয়স নির্ধারণ করা হলে অবসরের বয়সও নির্ধারণ করা প্রয়োজন।


আইনজীবী হিসেবে পেশায় প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর নির্ধারণের উদ্যোগের পর আইনপেশা থেকে অবসরের বয়সসীমা নিয়েও আলোচনা সামনে এসেছে।


আইনজীবীদের একাংশের মতে, নির্দিষ্ট বয়সের পর শারীরিক ও মানসিক সক্ষমতা কমে আসায় অনেকের পক্ষে সক্রিয়ভাবে পেশায় যুক্ত থাকা কঠিন হয়ে পড়ে। কিন্তু অবসরের নির্দিষ্ট বয়স ও সুবিধার ব্যবস্থা না থাকায় পেশা ছাড়ার পর আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও কঠিন হয়ে ওঠে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও